shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

পাকিস্তানকে সব ধরনের আর্থিক সাহায্য বন্ধের হুঁশিয়ারি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জুন ২০১৯, ১৪:২২

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে চার মাসের মধ্যে। না হলে পাকিস্তানকে দেওয়া সব ধরনের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হবে। গত বছর জুনেই পাকিস্তানকে ধূসর তালিকাভূক্ত করে ২৭টি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল এফএটিএফ। এবার আরও কড়া হুঁশিয়ারি দিল সংস্থাটি। দ্যা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স সম্প্রতি এক হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী ৪ মাসের মধ্যে জাতিসংঘের নির্দেশ মতো পাকিস্তানকে কড়া ব্যবস্থা নিতে হবে জঙ্গিদের বিরুদ্ধে। তা না হলে কালো তালিকাভূক্ত করা হবে ইমরান খান সরকারকে। বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতির ওপর নজরদারি চালায় এফএটিএফ। ৩৭টি দেশ এই সংস্থাকে অনুমোদন দিয়েছে । সম্প্রতি হাফিজ সাইদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এবার কালো তালিকাভূক্ত হলে প্রবল বিপাকে পড়বে ইমরান খান সরকার। কারণ এমনিতেই দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ। সৌদি আরব থেকে সাহায্য নিয়ে দেশ চলছে। তার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ আর্থিক সাহায্য বন্ধ করে দিলে সরকার টেকানো দায় হয়ে যাবে ইমরান খানের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।