shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ভ্যাকসিন নিলেই বিনামূল্যে মিলবে বিয়ার, বাইডেন প্রশাসনের নতুন পরিকল্পনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জুন ২০২১, ১৪:৫২

ভ্যাকসিন নিলেই বিনামূল্যে মিলবে বিয়ার, বাইডেন প্রশাসনের নতুন পরিকল্পনা

সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন নিতে আগ্রহী হয় তার জন্য নতুন পরিকল্পনা করল আমেরিকা। এবার ভ্যাকসিন নিলেই পাওয়া যাবে বিনামূল্যে বিয়ার। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। তার আগেই যাতে মানুষ করোনা টিকার একটি ডোজ হলেও পায়, তার জন্য পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছে বাইডেন প্রশাসন।

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বাইডন ভ্য়াকসিনেশন সম্পর্কে দেশকে আপডেট করতে প্রস্তুত হতে বলেছেন। তিনি চান স্বাধীনতা দিবসে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত আংশিকভাবে টিকা পেয়ে যান। তার জন্যই এমন পরিকল্পনা। এই গ্রীষ্মের মধ্যে দেশকে মহামারীর পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে এগোচ্ছে আমেরিকা। ভ্যাকসিন নেওয়ার জন্য ঘুষ হিসেবে আমেরিকানদের ইতিমধ্যে নগদ, স্পোর্টস টিকিট বা বেতনভুক্ত ছুটির মতো অনেক কিছুই দিয়েছে প্রশাসন। এবার Anheuser-Busch এর তরফে ভ্যাকসিন নিলেই বিয়ার পাচ্ছেন আমেরিকানরা। হোয়াইট হাউজ এও জানিয়েছে বাইডেনের ‘মান্থ অফ অ্যাকশন’কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাব্লিক ও প্রাইভেট সেক্টরগুলিকে কাজে লাগানো হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম, কলেজ, সেলিব্রিটি এবং সংগঠনগুলিতে টিকা দেওয়ার সুবিধাগুলি সম্পর্কে অবহিত করা হচ্ছে।

এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংখ্যার ৬২.৮ শতাংশ প্রাপ্তবয়স্ক করোনা ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন। ১৩৩.৬ মিলিয়ন মানুষের সম্পূর্ণভাবে টিকাকরণ সম্ভব হয়েছে। নতুন টিকা প্রক্রিয়া আবার কমে গিয়েছে। প্রতিদিন গড়ে ৬ লক্ষেরও কম মানুষ টিকা পাচ্ছেন। এই সংখ্যা আগে ছিল ৮ লক্ষেরও বেশি। এপ্রিলের প্রথম দিকে প্রায় ২ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া হচ্ছিল।

গত মাসের মাঝামাঝি সময়ে ভ্যাকসিন নিয়ে আশাবাদী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এও বলেছিলেন, কেউ সম্পূর্ণ টিকা পাওয়ার পর তাঁর আর মাস্ক পরার দরকার নেই। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কয়েক ঘণ্টা আগে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনের (CDC) তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ ভ্যাকসিনেটেড মানুষের জন্য মাস্ক পরার দরকার নেই। ঘরে বা বাইরে কোথাও মাস্ক না পরার কথা জানিয়েছে তারা। আমার মনে হয় এটি বড় মাইলস্টোন।” তিনি আরও বলেন, “আমরা অনেকটা পথ চলে এসেছি। যতক্ষণ না আপনি ফিনিশ লাইনে পৌঁছচ্ছেন, নিজেকে সুরক্ষিত করুন।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।