shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

হজের সময় জমজমের পানি বিতরণ করবে রোবট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুন ২০২১, ২৩:৪১

রোবট
হজ পালনকারীদের কাছে পবিত্র জমজম পানির বোতল পৌঁছে দেবে রোবট

করোনাভাইরাস মহামারির কারণে বদলে গেছে বিশ্ব। পরিবর্তন এসেছে বিভিন্ন স্থানে। অনেক ক্ষেত্রেই সংক্রমণ এড়াতে নানাবিধ প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এ বছরের হজেও এরকম এক পরিবর্তন চোখে পড়বে। হজ পালনকারীদের কাছে এ বছর পবিত্র জমজম পানির বোতল পৌঁছে দেবে রোবট। বর্তমানে মক্কায় হজের প্রস্তুতি চলছে। রোবটগুলোও নিচ্ছে প্রস্তুতি।

শনিবার সৌদি আরব জানিয়েছে তাদের যে ৬০ হাজার বাসিন্দা কোভিড-১৯ টিকা নিয়েছেন, তারা জুলাইয়ে হজ করতে পারবেন। গত বছরের তুলনায় এ বছর হজ পালনকারীর সংখ্যা বাড়ছে। কিন্তু সাধারণ সময়ের সঙ্গে তুলনা করলে পালনকারীর সংখ্যা এ বছরও অনেকটাই কম। ২০১৯ সালে গোটা বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজে অংশ নিয়েছিলেন।

হজের সময় করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ছোট সাদা-কালো রোবট নিয়ে আসার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ৩টি করে তাক চোখে পড়বে রোবটগুলোতে। ওই তাকগুলোতে জমজম পানির বোতল থাকবে। রোববার এভাবে জমজম পানি নিয়ে রোবটগুলো ঘুরেও বেড়িয়েছে। ঘটনায় উপস্থিত ধর্মপ্রাণ মুসলিমরা কিছুটা বিস্মিত হয়েছেন, আবার মজাও পেয়েছেন, রোবটের কাছ থেকে জমজমের পানিও সংগ্রহ করেছেন তারা। খবর মালয়েশিয়া নাও এর

এ প্রসঙ্গে বাদের আল-লোকমানি বলেন, ‘রোবটগুলোর মূল লক্ষ্য হলো কোনো ধরনের মানব স্পর্শ ছাড়াই ব্যক্তিগত সেবা দেওয়া।’ লোকমানি জমজম কূপের পানি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তিনি জানান, ‘বর্তমানে প্রায় ২০টি রোবট দর্শনার্থী এবং হজ পালনকারীদের সেবা দিচ্ছে।’ প্রয়োজনে আরও রোবট নিয়ে আসা হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, প্রতি বছর জমজম পানির লাখ লাখ বোতল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।