shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েড হত্যার রায়, পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছর কারাদণ্ড

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ২৬ জুন ২০২১, ১৪:৪৪

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে (৪৬) হত্যার দায়ে শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে (৪৫) সাড়ে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার আদালত এই রায় ঘোষণা করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চৌভিন গত এপ্রিলে দোষী প্রমাণিত হন। চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল ‘সেকেন্ড ডিগ্রি’ (অনিচ্ছাকৃত খুন), ‘থার্ড ডিগ্রি’ (খুন) এবং ‘সেকেন্ড ডিগ্রি’ (নরহত্যা)।

ওই সময় আদালত বলেছিলেন, পরবর্তী আট সপ্তাহের মধ্যে চৌভিনের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হবে। সেই রায় ঘোষণা করা হলো শুক্রবার।

তবে রায়ে হতাশা প্রকাশ করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসন। তিনি বলেন, চৌভিনকে যে সাজা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়।

গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে গ্রেফতার করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। গ্রেফতারের পর মিনিয়াপলিসের রাস্তায় ফ্লয়েডের ঘাড়ে ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু চেপে বসেছিলেন ডেরেক চৌভিন। শ্বাস নিতে না পেরে মারা যান ফ্লয়েড। সেই ভিডিওটি ব্যাপকহারে ছড়িয়ে পড়লে বর্ণবাদ এবং পুলিশদের দ্বারা অত্যধিক শক্তি প্রয়োগের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের সৃষ্টি হয়।

জর্জ ফ্লয়েড মিনিয়াপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।