shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

কাবা শরীফ ভেঙে এ কেমন খেলা? সতর্কতা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জুলাই ২০২১, ১৭:৩৯

কাবা শরীফ ভেঙে এ কেমন খেলা? সতর্কতা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের

পবিত্র কাবা শরীফ ভেঙে পরবর্তী ধাপে যেতে হয়। এমন একটি ভিডিও গেম চালু করেছে ফোর্টনাইট নামের একটি অনলাইন মাল্টি প্লেয়ার ভিডিও গেম। এই গেমটি নিয়ে এরইমধ্যে সতর্কতা জারি করেছে মিসরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেকট্রনিক ফতোয়া এক বিবৃতিতে এই সতর্কতা জানায়।

ফেসবুকে এক বিবৃতিতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এর আগে সেন্টার (সেন্টার ফর ইলেকট্রনিক ফতোয়া) কিছু ইলেকট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছিল। এই সব গেমে তরুণেরা আসক্ত হয়ে তাদের প্রয়োজনীয় জ্ঞান বা কাজের দিক থেকে মনোযোগ সরিয়ে নেয়। তারা বাস্তবতা থেকে দূরে এক কল্পনার জগতে আটকে যায়। এগুলো তাদের ঘৃণা এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করার দিকে উৎসাহিত করে।

ফোর্টনাইট গেমে পরের ধাপে যেতে কাবা ধ্বংস করার বিষয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এটি তরুণদের বিশ্বাস, আত্মসম্মান ও তাদের পবিত্র স্থানের গুরুত্ব অনুধাবনে প্রভাবিত করবে। সুতরাং, সহিংসতায় উসকানি দেওয়া এবং বিশ্বাসকে বিকৃত করা মিথ্যা ধারণাযুক্ত সব ইলেকট্রনিক গেমস নিষিদ্ধ করতে সেন্টার আহ্বান জানাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।