shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

বিদেশিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুলাই ২০২১, ১৪:৪০

বিদেশিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

অবশেষে বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। ১৪৪৩ হিজরী সনের আগামী ১ মহররম অর্থাৎ আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। করোনা মহামারীর মধ্যে সীমিত পরিসরে সফলভাবে হজ আয়োজনের পর গত রোববার এই সিদ্ধান্তের কথা জানায় দেশটি।

এর আগে, করোনা মহামারীর ফলে দীর্ঘদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি দেশটি। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলো মধ্যপ্রাচ্যের এই দেশটি। অবশ্য সৌদির নাগরিক ও বাসিন্দাদের জন্য গতকাল রোববার থেকেই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির প্রশাসন।

দেশটির সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজ মৌসুম শেষ হওয়ায় ওমরাহ পালনের জন্য রোববার থেকে ইসলামিক পবিত্র স্থাপনাগুলো পুনরায় খুলে দিয়েছে সৌদি। মক্কার পবিত্র মসজিদুল হারামের ব্যবস্থাপনা সম্পর্কিত উপ-প্রধান সাদ বিন মোহাম্মদ আল-মুহাইমিদ রোববার জানান, ‘ইবাদতকারী ও ওমরাহ পালনকারীদের গ্রহণে প্রস্তুত পবিত্র মসজিদুল হারাম।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।