shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

তাপমাত্রার নতুন রেকর্ড ফ্রান্সে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০১৯, ১০:৪৪

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। খবর বিবিসির। এর আগে ২০০৩ সালে ৪৪ দশমিক এক সেলসিয়াস ছিল দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। তখন হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল। তাপমাত্রা বাড়ার ঘটনাকে ঝুঁকি হিসেবে উল্লেখ করে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, ‘সবাই ঝুঁকির মধ্যে রয়েছে।’ দেশটির আবহাওয়া অফিস ইতোমধ্যে দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পাশাপাশি দেশের বেশিরভাগ এলাকাতেই দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর আফ্রিকা থেকে বয়ে আসা উষ্ণ বাতাসের কারণে মধ্য ইউরোপে উচ্চচাপ ও আটলান্টিক মহাসাগরে ঝড় সৃষ্টি হয়েছে। ফলে ইউরোপীয় দেশগুলোর ওপর দিয়ে বেশ কয়েকদিন ধরেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে জুন মাসে তাদের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।