shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

২০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ আগস্ট ২০২১, ২১:৫৪

২০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০ দেশের নাগরিকদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। খবর আরব নিউজের।

তবে সৌদি কর্তৃপক্ষ একই সঙ্গে এও বলেছে, যারা নিজ দেশ থেকে করোনার টিকা নিয়ে আসবেন, কেবল তারাই দেশটিতে ঢোকার অনুমতি পাবেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এবং এ মহামারির নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে গত ৩ ফেব্রুয়ারি থেকে ২০ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতামুক্ত দেশগুলো হলো- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান।

উল্লেখ, এর আগে গত ৩ জানুয়ারি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল সৌদি আরব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।