স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ অক্টোবর ২০২১, ১৬:০১
গর্ভপাতের পক্ষে হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। গর্ভপাত বৈধ করার দাবিতে, স্থানীয় সময় শনিবার ৫০টি রাজ্যেই বিক্ষোভে নামে নারীরা।
সুপ্রীম কোর্টের সামনে প্লাকার্ড ও ব্যানার নিয়ে র্যালি করেন অনেকে।
টেক্সাসের এক আইনে, গর্ভপাতের অধিকারকে সীমিত করা হয়েছে বলে জানান আন্দোলনে অংশ নেয়া নারীরা। আগামী নভেম্বরে, গর্ভপাত সংক্রান্ত সাংবাধানিক অধিকার বাতিল হতে পারে বলে তাদের শঙ্কা।
বাইডেন সরকারের আমলে গর্ভপাতের পক্ষে এটাই প্রথম আন্দোলন।
আগামী কয়েক মাসে মার্কিন সুপ্রিম কোর্টে এমন একটি মামলার শুনানি হতে যাচ্ছে, যার ফলে বাতিল হয়ে যেতে পারে ‘রো বনাম ওয়েড’ মামলার রায়। ১৯৭৩ সালের ওই রায়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধতা পেয়েছিল।
ওয়াশিংটন ডিসিতে গর্ভপাতের পক্ষে নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্ট ভবনের উদ্দেশে মিছিল করতে দেখা গেছে। গর্ভপাতের অধিকারের সমর্থনে ‘উইমেন’স মার্চ’ সমাবেশের আয়োজন করে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যে গভর্নর ক্যাথি হোচুল স্থানীয় সময় গতকাল শনিবার দুটি সমাবেশে বক্তব্য দেন। ক্যাথি হোচুল বলেন, ‘গর্ভপাতের অধিকার নিয়ে লড়াই করতে করতে আমি অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। গর্ভপাতের বৈধতার আইন দেশে প্রচলিত একটি আইন। কেউ তা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না, আজ নয়, কোনোদিন নয়।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com