shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

শ্রমিক সংকটে অভিবাসীদের জন্য দ্বার খুলছে জাপান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ নভেম্বর ২০২১, ১৭:৩৮

শ্রমিক সংকটে অভিবাসীদের জন্য দ্বার খুলছে জাপান

শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করায় অভিবাসন নীতিতে পরিবর্তনের কথা ভাবছে জাপান সরকার। সংকট কাটাতে বাইরের দেশ থেকে আরও শ্রমিক সংগ্রহের কথাও ভাবছে দেশটি। খবর রয়টার্সের।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, ২০২২ অর্থবছরের শুরুর দিক থেকে নির্দিষ্ট কিছু চাকরিতে নিযুক্ত বিদেশিরা জাপানে অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি পাবেন। এছাড়া নীতি পরিবর্তনের মাধ্যমে আরও বেশি বিদেশিকে কাজের সুযোগ দেবে দেশটি।

২০১৯ সালে কার্যকর হওয়া একটি আইন অনুযায়ী কৃষি, নার্সিং এবং স্যানিটেশনের মতো ১৪টি খাতের ‘নির্দিষ্ট দক্ষ শ্রমিকদের’ জাপানি ভিসা দেওয়া হয়। তবে নির্মাণ ও জাহাজনির্মাণ খাত ছাড়া অন্য সব খাতের শ্রমিকদের জন্য পরিবারের সদস্যদের ছাড়াই পাঁচ বছরের ভিসা দেয় জাপান সরকার।

আইন সংস্কারের পর কার্যকর হলে চীন এবং ভিয়েতনামের শ্রমিকরা ভিসার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য পুনর্নবায়ন করতে পারবে। একইসাথে পরিবারের সদস্যদেরও জাপানে নিতে পারবে তারা।

তবে পরিবর্তন মানেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি মিলছে না বলে সতর্ক করে দিয়েছেন জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাৎসুনো। তিনি বলেন, স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য ভিন্ন আবেদন প্রক্রিয়ার প্রয়োজন পড়বে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অভিবাসন বন্ধ রেখেছে জাপান সরকার। অন্যদিকে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীর বৃদ্ধির কারণে তৈরি হয়েছে তীব্র শ্রমিক সংকট। ফলে অভিবাসীদের জন্য সীমান্ত খুলে দিতে এক প্রকার চাপের মুখেই পড়েছে দেশটির সরকার।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালের অভিবাসীদের নিয়োগ সংক্রান্ত আইন বাস্তবায়নের পর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩ লাখ ৪৫ হাজার ‘নির্দিষ্ট দক্ষ শ্রমিক’ জাপানে পাঁচ বছরের ভিসা পাবেন বলে জানানো হয়। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় প্রত্যেক মাসে প্রায় ৩ হাজার করে শ্রমিক দেশটিতে যাওয়ার সুযোগ পেয়েছেন।

এছাড়া ২০২০ সাল পর্যন্ত জাপানে বিদেশি শ্রমিকের সংখ্যা ছিল ১৭ লাখ ২০ হাজার। দেশটির মোট জনসংখ্যা সাড়ে ১২ কোটির কিছু বেশি হলেও এর মাত্র মাত্র আড়াই শতাংশ কর্মক্ষম জনগোষ্ঠী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।