স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ ডিসেম্বর ২০২১, ১৫:২৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সময় হ্যাকাররা মোদির অ্যাকাউন্ট থেকে বিটকয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে বলেও অভিযোগ উঠেছে।
শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে মোদির টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অ্যাকাউন্ট হ্যাক করার কিছু সময়ের মধ্যে এটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়।
এদিকে হ্যাক করার পর মোদির অ্যাকাউন্ট থেকে লেখা হয়, "দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে।"
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক টুইট বার্তায় জানায়, অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছিল হ্যাকাররা। এর পরই অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে ওই অ্যাকাউন্ট থেকে যে সব টুইট করা হয়েছে, তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
এদিকে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর হ্যাকারদের টুইট করা পোস্টগুলো মুছে দেওয়া হলেও টুইটের স্ক্রিনশট নিয়ে মেতে উঠেন নেট নাগরিকরা। এরইমধ্যে "হ্যাশট্যাগ হ্যাকড" ট্রেন্ডিং হতে শুরু হয়ে গেছে দেশটিতে।
পিএমও জানিয়েছে, কে বাবা কারা মোদির টুইটার হ্যাক করেছে ,তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com