shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

লিবিয়ায় অভিবাসী কেন্দ্রে বিমান হামলা, নিহত ৪০

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জুলাই ২০১৯, ১০:৫০

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি অভিবাসীদ আটক কেন্দ্রস্থলে এক বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৮০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ত্রিপোলির তাজুরা জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতের বেশিরভাগই আফ্রিকান অভিবাসন প্রত্যাশী। জরুরী বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১২০ জন অভিবাসী একই স্থলে ছিল যেখানে সরাসরি বিমান হামলা ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ত্রিপোলি ভিত্তিক সরকার এক বিবৃতিতে জানায়, হামলায় কয়েক ডজন লোক আহত ও নিহত হয়েছে। তারা এ বিমান হামলার জন্য ‘যুদ্ধাপরাধী খলিফা হাফতার’কে দায়ী করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।