shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

২১টি মসজিদ বন্ধ করে দিলো ফ্রান্স

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২১, ১৯:৫৮

২১টি মসজিদ বন্ধ করে দিলো ফ্রান্স

সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ২১টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এ কথা জানিয়েছেন। আরও বেশি কিছু মসজিদ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

আল আরাবির এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স সরকার তার ভাষায় ‘ইসলামিস্ট সেপারেটিজমের’ বিরুদ্ধে চলমান লড়াইয়ের অংশ হিসেবে এসব মসজিদ বন্ধ করে দিয়েছে।

স্থানীয় চ্যানেল এলসিআই-কে দেয়া এক সাক্ষাৎকারে ডারমানিন বলেন, এ ধরনের ‘বিচ্ছিন্নতাবাদের’ সন্দেহে আমরা ৯৯টি মসজিদ পর্যালোচনা করেছি, এগুলোর মধ্যে ২১টি বন্ধ করে দেয়া হয়েছে। আরও ৬টি শিগগিরই বন্ধ করে দেয়া হবে।

তিনি বলেন, ৩৬টি মসজিদে ফ্রান্স সরকারের অনুরোধ মেনে নিয়েছেন। এর ফলে ফ্রান্স ‘বিপজ্জনক’ মনে করে এমন ইমামদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বা বিদেশি সহায়তা আর নিচ্ছে না ওই মসজিদগুলো।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্রান্সের অধিকাংশ মুসলিম ‘হুমকির কারণ’ নয়। গত জুলাইয়ে ফ্রান্সের পার্লামেন্টে বিতর্কিত একটি বিল পাস হয়। সেখানে সংবিধানের কিছু সংশোধনী আনা হয়।

ওই বিলটির নাম হচ্ছে, ‘সাপোর্টিং রিপাবলিকান প্রিন্সিপালস বিল’ যা ‘সেপারেশন বিল’ নামেও পরিচিত। ওই আইন অনুযায়ী মুসলিম শিশুদের ইসলামিক পড়াশোনার বয়সসহ আরও বেশ কিছু বিষয় নির্ধারণ করে দেয়া হয়।

ফ্রান্সের রাজনীতিকদের অভিযোগ, দেশটির মসজিদগুলো ঘৃণা ও চরমপন্থায় উস্কানি দিচ্ছে। তারই ধারাবাহিকতায় সংবিধানে প্রয়োজনীয় সংশোধন আনে ফ্রান্স, যাতে মসজিদ বন্ধ করে দেয়া সহজ হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।