স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২১, ১৫:৩৬
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, নিজের ১১ বছরের মেয়েকে টিকা দিতে রাজি নন তিনি। সোমবার এ কথা জানান বলসোনারো। রয়্টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বলসোনারো বলেন, এ মাসের শুরুতে ব্রাজিলে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেয়ার বিষয়টি অনুমোদন পায়। কীভাবে শিশুদের টিকা দেয়া হবে তা আগামী ৫ জানুয়ারি জানাবেন স্বাস্থ্যমন্ত্রী মারসেলো কোয়েরোগা।
সান্তা কাতারিনা রাজ্যে সাংবাদিকদের ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, শিশুদের মৃত্যুর পরিস্থিতি এমন নয় যে তাদের টিকা দিতে হবে।
শিশুদের টিকা দেয়ার বিষয়টি নিয়ে ব্রাজিলে বিতর্ক চলছে। বলসোনারোর সমর্থকরা শিশুদের টিকা দেয়ার বিপক্ষে। তবে ব্রাজিলের একটা বড় অংশ টিকা দেয়ার পক্ষে।
এর আগে গত অক্টোবরে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য টিকার অনুমোদন দেয়। তবে শিশুদের টিকা দেয়ার বিষয়ে একমত নন বলসোনারো।
গত সপ্তাহে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী কোয়েরোগা বলেন, শিশুদের মৃত্যুহার এমন নয় যে তাদের জরুরি ভিত্তিতে টিকা দিতে হবে। পরে তিনি বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া শিশুদের টিকা দেয়া যাবে না।
প্রসঙ্গত, বলসোনারো নিজেও টিকার ঘোরবিরোধী। তিনি নিজে টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি টিকার কার্যকারিতা নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com