shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

প্রতিমাসে দু'টি করে যুদ্ধ বিমান বানাবে তুরস্ক!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২২, ১৫:৫৪

প্রতিমাসে দু'টি করে যুদ্ধ বিমান বানাবে তুরস্ক!

নিজেদের তৈরি হালকা যুদ্ধবিমান হুরজেট বৃহৎ পরিসরে উৎপাদন করবে তুরস্ক। আগামী দুই মাসের মধ্যে সকলের সামনে উন্মোচন করা হবে এ বিমানটির অত্যাধুনিক সংস্করণটি।

সোমবার প্রতিষ্ঠানটির প্রধান তেমেল কোতিল জানিয়েছেন, ২০২৫ সালের পর প্রতিমাসে দুটি করে হুরজেট যুদ্ধবিমান তৈরি করবেন তারা। ২০২৪ সাল থেকে বৃহৎ পরিসরে বিমানটি উৎপাদন করা হবে।

এ ব্যপারে তেমেল কোতিল বলেন, প্রথম বছর আমরা বৃহৎ পরিসরে উৎপাদনের অংশ হিসেবে বছরে ৬-৭টি বিমান তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছি। এরপরের বছর প্রতিমাসে দুইটি ও প্রতি বছর ২৪টি বিমান তৈরি করব।

তিনি আরও বলেন, ২০২৫ সালের পর প্রতি মাসে হ্যাঙ্গার থেকে দুইটি হুরজেট বের হবে ও সেগুলো গ্রাহকদের কাছে পৌছে দেয়া হবে।

উল্লেখ্য, তুরস্কের যুদ্ধ বিমানটি বানিয়েছে তার্কিস অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। বিমানটি প্রশিক্ষণ ও ছোট সামরিক মিশনে ব্যবহার করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।