shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ইয়েমেনে সৌদি বিমান হামলার নিন্দা জাতিসংঘের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জানুয়ারি ২০২২, ১৪:৩০

ইয়েমেনে সৌদি বিমান হামলার নিন্দা জাতিসংঘের

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ বিষয়ে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর- বিবিসি। গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ। তিনি অনতিবিলম্বে শুক্রবারের হামলার ‘স্বচ্ছ ও কার্যকর’ তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন।

আল-মাসিরা টিভিতে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সা’দা ও হুদায়দা প্রদেশে শুক্রবারের ভয়াবহ হামলায় অন্তত ৭৬ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

গুতেরেসের আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভপতিও এ হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। নরওয়ে বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে।

জাতিসংঘে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ও নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মুনা জুল ইয়েমেনে সৌদি জোটের শুক্রবারের হামলার ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।