shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট সেনাবাহিনীর হাতে বন্দি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জানুয়ারি ২০২২, ১৬:১৭

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট সেনাবাহিনীর হাতে বন্দি

বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যদের হাতে দেশটির প্রেসিডেন্ট রোচ কাবোরের আটক হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৪ জানুয়ারি) দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার দাবিতে রোববার সারারাত ধরে রাজধানী উয়াগাদুগু-তে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে গোলাগুলিচালায় সেনাবাহিনী। এছাড়াও সেনাবাহিনী দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের প্রধান দপ্তর ঘিরে রেখেছে।

প্রেসিডেন্ট বর্তমানে সেনাবাহিনীর একটি ক্যাম্পে অবরুদ্ধ আছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে।

তবে, সামরিক অভ্যুত্থান বা প্রেসিডেন্টের আটক হওয়ার খবরকে নাকচ করে দিয়েছে দেশটির সরকার।

সরকারের দেওয়া কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন দেশটির সাধারণ জনগণ। তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান দপ্তরে আগুন লাগিয়ে দিয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, ইসলামিক স্টেট এবং আল-কায়েদা জঙ্গিদের হাতে নিরীহ জনগণ ও সেনা সদস্যদের মৃত্যুতে সাম্প্রতিক সময়ে বুরকিনা ফাসোতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।