shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ভারতে হিজাব বিতর্কে পাকিস্তানের ‘অসন্তোষ’ প্রকাশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৬

ভারতে হিজাব বিতর্কে পাকিস্তানের ‘অসন্তোষ’ প্রকাশ

ভারতের কর্ণাটকে চলমান হিজাব বিতর্ক  নিয়ে ‘অসন্তোষ’ প্রকাশ করল পাকিস্তান। এ বিষয়ে সম্প্রতি মুসলিম ছাত্রীদের পক্ষে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছিলেন  শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজ়ায়িও। কর্ণাটকে হিজাব বিতর্ক গোটা বিশ্বকেই এখন ভাবিয়ে তুলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে দেশটি সংখ্যালঘুদের ওপর আক্রমণ নতুন কিছু নয়। তবে হিজাব বিতর্কে র বিষয়টি সম্পূর্ণ  ভিন্ন রকম।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার রাতে একটি বিবৃতিতে বলেছে, মন্ত্রণালয় ইসলামাবাদে ভারতের চার্জ দা’ফেয়ারকে ডেকে পাঠিয়ে কর্নাটকের সাম্প্রতিক হিজাব-নিষেধাজ্ঞা প্রসঙ্গে পাকিস্তানের অসন্তুষ্টির কথা জানিয়েছে।

কর্নাটকের প্রাক-বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সেই আশঙ্কা সত্য প্রমাণিত করে ইতিমধ্যেই ভারতের সমালোচনায় সরব হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি টুইট করে বলেন, ‘ভারত আসলে মুসলিমদের কোণঠাসা করে রাখতে চাইছে। সারা বিশ্বকে এটা বুঝতে হবে।’

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হোসেন বলেন, ভারতে হিজাব নিয়ে যা যা হচ্ছে, তা ভয়ের। হিজাব পরা নাগরিকের ব্যক্তিগত বিষয়। স্বাধীন দেশের নাগরিকদের সেই অধিকার দিতে হবে।

পাল্টা প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি সাংবাদিকদের বলেন, পাকিস্তানে সংখ্যালঘুদের উপরে জঙ্গল-রাজ চলে। সে দেশে তাঁদের সামাজিক, শিক্ষাগত, ধর্মীয় সব ধরনের অধিকার থেকে ভয়ঙ্কর ভাবে বঞ্চিত করা হয়। তাই এই বিষয়ে পাকিস্তানের ভারতকে জ্ঞান দেওয়া উচিত নয়। ভারতের সংস্কৃতি সে রকমই নয়। এখানে সব ধর্ম নিয়ে মিলেমিশে চলা হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।