স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৮
প্রায় দুইবছর পর টিকার পুরো ডোজ নেয়া ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে মঙ্গোলিয়া। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, মঙ্গোলিয়ার কেবিনেট ‘স্টেট অব রেডিনেস’ নামে একটি প্রস্তাব পাশ করে- যা বিধিনিষেধের পর্যায়কে কমলা থেকে হলুদ স্তরে নামিয়ে এনেছে। এর ফলে ব্যবসা পরিচালনার ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ উঠে যাবে।
মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসন্নামসরাই ওয়ুন-এরডেনে বলেন, এ পদক্ষেপের ফলে ৩০ লাখ লোকের এ দেশের সীমান্ত আন্তজার্তিক পর্যায়ে পুরোপুরি খুলে যাবে।
প্রসঙ্গত, করোনা মহামারি নিয়ন্ত্রণে গত দুইবছর বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল মঙ্গোলিয়া। বিশ্বে যে ক’টি দেশ করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছিল মঙ্গোলিয়া তার একটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মঙ্গোলিয়ায় মহামারিকালে আট লাখ ৮৫ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে দু’হাজারেরও বেশি লোক।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com