shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মহড়া শেষ, ব্যারাকে ফিরে যাচ্ছে রাশিয়ার সেনারা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৬

মহড়া শেষ, ব্যারাকে ফিরে যাচ্ছে রাশিয়ার সেনারা

ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত পশ্চিমা বিশ্ব। অবশেষে সেখানে সামরিক মহড়া শেষ করার ঘোষণা দিলো রাশিয়া।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সেনা সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে রাশিয়া। ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নেওয়ার কথা জানানোর এক দিন পর বুধবার (১৬ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিয়েছে রাশিয়া।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার ইউনিটগুলো তাদের কৌশলগত মহড়া সম্পন্ন করেছে। এখন তারা তাদের স্থায়ী অবস্থানে ফিরে যাচ্ছে।’

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, সামরিক ইউনিটগুলো রাশিয়া নিয়ন্ত্রিত উপত্যকার সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করা একটি সেতু পার হচ্ছে। ট্যাংক, কামানসহ সামরিক সরঞ্জামগুলো ট্রেনে করে সরিয়ে নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।