shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

রাশিয়ার আরটি টিভি গুগল প্লে স্টোরে নিষিদ্ধ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৫

রাশিয়ার আরটি টিভি গুগল প্লে স্টোরে নিষিদ্ধ

প্রযুক্তি জায়ান্ট গুগল তার প্লে স্টোরে রাশিয়ার টেলিভিশন আরটি (রাশান টাইম)-এর মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে বলে জানিয়েছে রাশিয়া নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইউক্রেন সরকারের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল।

গুগল বলছে, রাশিয়ার রাষ্ট্র-অর্থায়নকৃত মিডিয়াটি 'পুশিং মনিটাইজেশন' বা নগদীকরণকে থামিয়ে দিচ্ছে। ফলে আরটি'র অ্যাপে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না।

গুগলের মুখপাত্র মাইকেল অ্যাসিম্যান বলেছেন, রাশিয়ার গণমাধ্যম গুগল টুলসের মাধ্যমে বিজ্ঞাপন কিনতে পারবে না, সার্চ করা বা জিমেইলের মতো গুগল সার্ভিসে বিজ্ঞাপন দিতে পারবে না।

তিনি আরও বলেন, আমরা সক্রিয়ভাবে নতুন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেবো।

ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বের কারণে রাশিয়ার ওপর একের পর এক নেমে আসছে পশ্চিমাদের নিষেধাজ্ঞা। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন এসব তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না। বরং বর্তমান পরিস্থিতির জন্য ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ি করছেন পুতিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।