shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশনা ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৫

নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশনা ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের

ফ্রান্স ও যুক্তরাষ্ট্র রাশিয়ায় অবস্থানরত তাদের নাগরিকদের রাশিয়া ত্যাগ করার নির্দেশনা দিয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) ফরাসি সরকারের ও যুক্তরাষ্ট্র এ নির্দেশনা দেয়।

এরই মধ্যে অনেক দেশ তাদের আকাশপথ রাশিয়ার জন্য বন্ধ ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে নিজেদের নাগরিকদের এমন নির্দেশনা দিয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, ‘রাশিয়া এবং ইউরোপের মধ্যে বিমান চলাচলে ক্রমবর্ধমান বিধিনিষেধের কারণে রাশিয়া সফররত ফরাসি নাগরিকদের বিদ্যমান ফ্লাইট ব্যবহার করে দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ দিকে রাশিয়া থেকে আসা-যাওয়ার সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে এয়ার ফ্রান্স। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

ইউক্রেনের রুশ হামলার চতুর্থ দিন ছিল গতকাল রোববার। দেশটির সামরিক বাহিনী বলছে, তাদের সেনাদের জন্য দিনটি ছিল অত্যন্ত কঠিন। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত তাদের ৩৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৪ শিশুও রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা করার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার কথা জানিয়েছে ইউক্রেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।