shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাইডেনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ মার্চ ২০২২, ২৩:৩৬

বাইডেনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নসের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

আজ মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় বিবিসি অনলাইন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অন্যরাও ক্ষতির মুখে পড়বে। এদিকে রুশ সংবাদমাধ্যম আরটি ক্রেমলিনের এক বিবৃতির বরাতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা বাইডেন প্রশাসনের নেওয়া রাশিয়া বিরোধী পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে দেওয়া হয়েছে।

রুশ নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য ব্যক্তিরা হলেন-হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং বাইডেনের ছেলে হান্টার, যিনি ইউক্রেনের জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করেন।

তালিকায় থাকা ব্যক্তিরা রাশিয়ান ফেডারেশনে ঢুকতে পারবেন না। যদিও ক্রেমলিন জানিয়েছে, মস্কো আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবে না, যদি তারা রাশিয়ার জাতীয় স্বার্থ পূরণ করে। অদূর ভবিষ্যতে এই তালিকায় আরও নাম যুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।