shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

শস্যবাহী ২০০ জাহাজ আটকে রেখেছে রাশিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ মার্চ ২০২২, ১৭:৪৩

শস্যবাহী ২০০ জাহাজ আটকে রেখেছে রাশিয়া

জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, কৃষ্ণসাগরে রাশিয়া দানাশস্য বোঝাই প্রায় ২০০ জাহাজ আটকে রেখেছে বলে। এভাবে চলতে থাকলে বিশ্বের বহু দেশে খাদ্যসংকট শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে ইউক্রেনের নৌবাহিনী সমুদ্রে মাইন বিছিয়ে রেখেছে। জাহাজ চলাচল করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণেই তারা জাহাজগুলোকে আটকে রেখেছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন একাধিক নিষেধাজ্ঞা জারি করায়, রাশিয়া এবার দানাশস্য এবং সার রপ্তানি নাও করতে পারে। সেক্ষেত্রে খাদ্যসংকট আরও তীব্র হবে।

রাশিয়া জাহাজ আটকে রাখায় দানাশস্য যাতায়াতের চেনটি ভেঙে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষ্ণসাগরের ওই রুটটিকে বিশ্বের ব্রেড বাস্কেট বলা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।