shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

রাশিয়াকে ইন্ধন দিলে ভুগতে হবে, চীনকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মার্চ ২০২২, ১৫:৩৭

রাশিয়া

ইউক্রেইনে রাশিয়ার আক্রমণে ইন্ধন না দিতে চীনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার চীনের প্রেসিডেন্টে শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় বাইডেন এ সতর্কতা জানান বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহৎ শক্তিগুলোর মধ্যে একমাত্র চীনই এ পর্যন্ত রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। ওয়াশিংটনের ভয়, বেইজিং সম্ভবত মস্কোকে আর্থিক ও সামরিক সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে রাশিয়া ও চীন, উভয়েই এমন কোনো কিছুর কথা অস্বীকার করেছে।

ইউক্রেইনের সংকট এমন একটি ঘটনা যা আমরা দেখতে চাই না,” কলে প্রেসিডেন্ট শি এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের অনুরোধে দুই নেতার মধ্যে এ ভিডিও আলাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে তারা। সংঘাতের পেছনের কারণগুলো সমাধানে নেটোর রাশিয়ার সঙ্গে কথা বলা উচিত বলে শি মন্তব্য করেছেন।

শি বাইডেনকে বলেছেন, “ইউক্রেইনে যে লড়াই-সংঘর্ষ চলছে তেমন সংঘাত কারোরই উপকারে আসে না। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সংঘাতের পর্যায়ে যাওয়া উচিত না। আর সংঘাত এবং সংঘর্ষ কোনও দেশেরই স্বার্থের পক্ষে যায় না।”

তিনি আরও বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের উচিত সঠিক পথে দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিচালিত করা এবং দুই পক্ষেরই আন্তর্জাতিকভাবে যে দায়িত্ব পালন করার আছে তা কাঁধে তুলে নিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা উচিত।

হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা প্রায় দুই ঘণ্টা ধরে কথা বলেছেন।

“ইউক্রেইনের শহরগুলো ও বেসামরিকদের বিরুদ্ধে বর্বর হামলা চালানো রাশিয়াকে যদি চীন যদি উপাদানগত সমর্থন যোগায়, তাহলে যে প্রভাব ও পরিণতি হবে তা তুলে ধরেছেন বাইডেন,” হোয়াইট হাউস এমনটি বলেছে বলে তাদের উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স।

ইউক্রেইন আক্রমণকে দেশটিকে নিরস্ত্রীকরণ ও ‘নব্য নাৎসি মুক্ত করতে’ চালানো ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করেছে রাশিয়া। ইউক্রেইনকে পুতুল সরকারসহ যুক্তরাষ্ট্রের একটি উপনিবেশ এবং স্বাধীন রাষ্ট্রের ঐতিহ্যহীন একটি দেশ বলে অভিহিত করেছেন পুতিন।

২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এ আগ্রাসন ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশে চালানো সবচেয়ে বড় আক্রমণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।