shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ মার্চ ২০২২, ১৫:২৭

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ‘অশনি’ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে আজ সোমবার সন্ধ্যায় আন্দামানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝড়োহাওয়াও। ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী আর কে জানামনি জানান, বঙ্গোপসাগরের ওপরে তৈরি নিম্নচাপটি আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তিও বাড়তে থাকবে। বিকেলের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি আবহাওয়ার হঠাৎ কোনো বড় পরিবর্তন না হয়, তবে সন্ধ্যার মধ্যে তা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।