স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ মার্চ ২০২২, ১৫:০৮
ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ভুল করছেন বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। বৃহস্পতিবার ন্যাটোর সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি একথা বলেন। খবর বিবিসির।
সম্মেলন শুরু হওয়ার আগে তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়ে পুতিন অনেক বড় ভুল করছেন। পুতিন ইউক্রেনের মানুষ ও সেনাদের শক্তি-সাহসকে অবমূল্যায়ন করছেন।
স্টলটেনবার্গ আরও বলেন, আলোচনার মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নেতারা দীর্ঘমেয়াদে এটির প্রতিরোধ ও প্রতিরক্ষার বিষয়গুলো নতুনভাবে সাজানোর বিষয়গুলো বিবেচনা করবেন।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন এক কোটি ইউক্রেনীয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com