স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ এপ্রিল ২০২২, ১৫:৩১
নানা সংকটে ভেঙে পড়েছে শ্রীলঙ্কার অর্থনৈতিক ব্যবস্থা। সম্প্রতি দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রা বিনিময়ের সবচেয়ে বড় সংকটে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ, ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোতে সাহায্যের প্রত্যাশা করছে শ্রীলঙ্কা।
বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ঘাটতি এবং বিপুল ঋণের বোঝায় বেসামাল প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি।
দেউলিয়া হতে বসা শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আর্থিক সহায়তা চেয়েছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তারা শিগগিরই কলম্বোর সঙ্গে আলোচনায় বসবেন।
তবে বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে কলম্বো সাহায্যর আশ্বাস তারা পাচ্ছে প্রতিবেশী সব দেশে থেকেও। বাংলাদেশের কাছে ২৫ কোটি ডলার আর্থিক সুবিধা চেয়েছে দেশটি।
এটা দু’দেশের মধ্যে মুদ্রা বিনিময় প্রথায় হবে। এছাড়া, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ভারতের কাছে ১৫০ কোটি ডলারের নতুন ঋণসীমা চাইবে।
এরই মধ্য ভারত ৪০ হাজার টন ডিজেল সহায়তা পাঠাতে রাজি হয়েছে। ভারত আশ্বস্ত করেছে চাল, ডাল, চিনি ও ওষুধের মতো প্রয়োজনীয় পণ্য আমদানিতে সহায়তা দেবে তারা।
এছাড়া, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক বৈঠকে নিজ দেশের ঋণ পুনর্গঠনের জন্য প্রতি আহ্বান জানিয়েছেন।
গত প্রায় এক দশক ধরে সড়কপথ, সমুদ্রবন্দর, বিমানবন্দরসহ শ্রীলঙ্কার বিভিন্ন মেগা প্রকল্পে অর্থায়নের জন্য ৫০০ কোটি ডলারের বেশি ঋণ দেয় চীন।
তবে সমালোচকরা বলছেন, ঋণের অর্থ অপ্রয়োজনীয় প্রকল্পে খরচ করা হয়ে। যার কারণে ঋণের বোঝা এতোটাই বেড়ে গেছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এদিকে প্রতিমাসে পাঁচ মিলিয়ন ডলার সমমূল্যের চা ইরানে রপ্তানি করে ধীরে ধীরে ইরানের কাছ থেকে কেনা আড়াইশ মিলিয়ন ডলারের জ্বালানি তেলের দাম শোধ করতে চায় দেশটি।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো সাড়ে সাত বিলিয়ন ডলার। বর্তমানে সেটা এক বিলিয়ন ডলারেরও নিচে নেমে আসায়, আন্তর্জাতিক অর্থনীতির বিশ্লেষকরা আশঙ্কা করছেন, শ্রীলঙ্কা ঋণখেলাপি হওয়ার পথে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com