shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

দেশ ছাড়লেন শ্রীলংকার সাবেক উপমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ এপ্রিল ২০২২, ১৯:১০

দেশ ছাড়লেন শ্রীলংকার সাবেক উপমন্ত্রী

শ্রীলংকায় চলমান অস্থিরতার মধ্যেই গোপনে দেশ ছাড়লেন সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাকসে। গতকাল বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশে কলম্বো ত্যাগ করেন তিনি। শ্রীলংকার জাতীয় দৈনিক সিলন টুডে এ তথ্য জানিয়েছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের চাচাতো বোন নিরুপমা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। গত বছর বিশ্বের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের গোপন অর্থ লেনদেনের ১ কোটি ২০ লাখ গোপন নথি ফাঁস হয়। প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে অর্থ পাচারে তালিকায় ছিলেন নিরুপমা।

চরম অর্থনৈতিক সংকটে গণঅসন্তোষের মধ্যে শ্রীলংকার ক্ষমতাসীন জোটেও ভাঙন দেখা দিয়েছে। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।

মঙ্গলবার শ্রীলংকার পত্রিকা আদাদেরনা জানিয়েছে, শ্রীলংকা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলংকা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪২ জন আইনপ্রণেতা অধিবেশনের জোট থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।