shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

প্রবাসীদের অর্থ পাঠানোর আহ্বান দেউলিয়া শ্রীলঙ্কার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ এপ্রিল ২০২২, ১৪:৪৬

প্রবাসীদের অর্থ পাঠানোর আহ্বান দেউলিয়া শ্রীলঙ্কার

ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এ ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়নি এশিয়ার এ দ্বীপরাষ্ট্রটির। প্রায় ৫১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে গত মঙ্গলবার নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে দেশটি। এরপর গতকাল বুধবার খাদ্য ও জ্বালানি কেনার জন্য দেশে অর্থ পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা।

এদিকে, দেশটির হাজার হাজার লোক রাস্তায় নেমে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। ভয়াবহ মূল্যস্ফীতি ও দীর্ঘ লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। কলম্বোতে প্রেসিডেন্টের কার্যালয়ের কাছেই তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন বহু বিক্ষোভকারী। রাজাপাকসে পদত্যাগ না করা পর্যন্ত সেখানেই অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা। খবর আলজাজিরা ও এএফপির।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরসিংহে বলেছেন, অতি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দান করে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশটিকে সহায়তা করার জন্য বিদেশে অবস্থানরত শ্রীলঙ্কানদের প্রয়োজন। সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। একই সঙ্গে শ্রীলঙ্কার প্রবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে অর্থ ব্যয় করা হবে।

এক বিবৃতিতে নন্দলাল বলেছেন, ব্যাংক আশ্বস্ত করেছে, এই ধরনের বৈদেশিক মুদ্রা স্থানান্তরে শুধু খাদ্য, জ্বালানি, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য ব্যবহার করা হবে। তবে গভর্নরের এ আহ্বানে প্রবাসী শ্রীলঙ্কানরা সন্দেহ প্রকাশ করছেন।

অস্ট্রেলিয়ায় বসবাসরত শ্রীলঙ্কার একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, সাহায্য করতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের নগদ অর্থ দিয়ে সরকারকে বিশ্বাস করতে পারি না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।