shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ সেনা নিহত, দাবি রাশিয়ার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ এপ্রিল ২০২২, ১৫:৫১

ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ সেনা নিহত, দাবি রাশিয়ার

ইউক্রেনে সাত সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ‘বিশেষ সামরিক অভিযানে’ দেশটির ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ।

রুশ সংবাদ সংস্থা তাস, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ইউক্রেনের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে কোনাশেনকভ জানান, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রুশ সামরিক অভিযানে এ পর্যন্ত ইউক্রেনীয় সেনাদের ছয়টি লক্ষ্যবস্তু, ১৩২টি যুদ্ধবিমান, ১০৫টি হেলিকপ্টার, ২৪৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৪৫৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।
 
এ সময় ইউক্রেনের ২ হাজার ২২৪টি ট্যাংক ও সাঁজোয়া যান, ২৫১টি মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার, ৯৭১টি কামান ও মর্টার এবং ২ হাজার ১২৩টির মতো সামরিক যান ধ্বংসের দাবি করেন রুশ মুখপাত্র।

অবশ্য এর একদিন আগেই মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জেলেনেস্কি জানিয়েছিলেন, রাশিয়ার সেনা অভিযানে তার দেশের এ পর্যন্ত আড়াই থেকে তিন হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছে হাজারখানেক সেনা। তবে আহতদের মধ্যে সেরে উঠেছেন কতজন সে তথ্য জানাননি তিনি।

কিন্তু জেলেনেস্কির এসব তথ্য ‘মিথ্যা’ দাবি করে কোনাশেনকভ জানান, রাশিয়ার চলমান সামরিক অভিযানে মারিউপোল শহরটিতেই চার হাজারের বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধে ইউক্রেনের এ পর্যন্ত ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন।

এদিকে, চলমান যুদ্ধে রাশিয়ার এ পর্যন্ত ১৯ থেকে ২০ হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন জেলেনস্কি। যদিও রাশিয়ার পক্ষ থেকে এ সংখ্যা এক হাজার ৩৫১ জন বলা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।