shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ এপ্রিল ২০২২, ১৩:৩৫

ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ শুরু

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন, দোনবাসে যতই রুশ সেনা থাক না কেন, ইউক্রেনের বাহিনী সেখানে লড়াই করবে এবং নিজেদের রক্ষা করবে। একই সঙ্গে তিনি ইউক্রেনীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, বিশেষ করে যারা দোনবাস ও মারিওপোলের মতো কঠিন, ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধ করছেন।

রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ শুরু করেছে, এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘এটি এখন বলা যেতে পারে, দোনবাসের জন্য রুশ সৈন্যরা যুদ্ধ শুরু করেছে, যার জন্য তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। ইউক্রেনে মোতায়েন রুশ সেনাবাহিনীর বড় একটি অংশ এই আক্রমণের দিকে মনোনিবেশ করেছে।’

ভাষণে জেলেনস্কি আরও বলেন, ‘সেখানে যতই রুশ সেনা থাক না কেন, আমরা লড়াই করব। আমরা নিজেদের রক্ষা করব।’

একই সঙ্গে তিনি ভাষণে ইউক্রেনীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে যারা দোনবাস ও মারিওপোলের মতো কঠিন, ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধ করছেন।

সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় রুশ বাহিনীকে গণহত্যাকারী বাহিনী হিসেবে উল্লেখ করে বলেছে, তারা পূর্ব ইউক্রেনে আমাদের বাহিনীর দিকে মনোনিবেশ করেছে।

সেই টুইটে আরও বলা হয়েছে, ‘রকেট হামলা, বোমা হামলা এবং ব্যাপক আর্টিলারির গোলাগুলি চলছে। আকাশ থেকে বোমা ফেলে মারিওপোলকে ধ্বংস করা হচ্ছে। আমাদের সেনারা শত্রুকে আঘাত করছে ও আঘাত করতে থাকবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।