shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ইউক্রেনে আরও কামান পাঠাবেন বাইডেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ এপ্রিল ২০২২, ১৫:০৮

ইউক্রেনে আরও কামান পাঠাবেন বাইডেন

ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলে রুশ বাহিনী বড় অভিযান শুরুর পরদিন দেশটিতে আরও কামান পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৯ এপ্রিল) জো বাইডেন সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ৩২০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নিরাপত্তা অর্থাৎ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ২৬০ ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে।

এর আগে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আমরা এখন যা করছি প্রেসিডেন্ট শুরু থেকে সেটাই করে যাচ্ছেন। তিনি যা করছেন তা হলো ইউক্রেনের জনগণকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা পাঠানো ও সমর্থন দিয়ে যাওয়া। এবং আমরা এটাই (ইউক্রেনকে সাহায্য করা) অব্যাহত রেখেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।