shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

রুশ দূতাবাস অবরুদ্ধ করে কূটনীতিকদের হুমকি, ভাঙচুর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ এপ্রিল ২০২২, ১৫:৫৩

রুশ দূতাবাস অবরুদ্ধ করে কূটনীতিকদের হুমকি, ভাঙচুর

ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস অবরুদ্ধ করে কূটনীতিকদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ।

রুশ গণমাধ্যম আরটি’র প্রতিবেদন অনুযায়ী রোববার যুক্তরাষ্ট্রের দিকে এ অভিযোগের তীর ছোড়েন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘দূতাবাস এখন মূলত মার্কিন কর্তৃপক্ষের অবরোধের মধ্যে আছে।’
 
‘হিউস্টন ও নিউইয়র্কে আমাদের জেনারেল কনস্যুলেটগুলোর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ব্যাংক অব আমেরিকা।’

অ্যান্তোনভ আর বলেন, ‘দূতাবাসের কর্মীরা ফোন ও মেইলে হুমকি পাচ্ছেন। বড় একটি বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য দূতাবাস থেকে বের হওয়ার স্থানটি পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিল্ডিংয়ে রং ছোড়া হয়েছে।’

আরটির প্রতিবেদনে আরও বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিভিন্ন দেশে রাশিয়ার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের ডাবলিন, রোমানিয়ার বুখারেস্ট, অস্ট্রিয়া ও লাটভিয়াতেও এ ধরনের ঘটনা ঘটেছে।
 
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ন্যাটোয় যোগদান রুখতে এবং দেশটির ডনবাস অঞ্চলের ‘নিয়ন্ত্রণ নিতে’ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে ডনবাসের লুহানস্ক ও দোনেতস্ক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করাই তাদের অভিযানের মূল উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।