shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

প্রথমবারের মতো সৌদি আরবে উচ্চগতির ট্রেন চালালেন নারী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ জানুয়ারি ২০২৩, ১১:২৫

নারী
.

সৌদি আরবে প্রথমবারের মতো উচ্চগতির ট্রেন চালালেন এক নারী। আর এর মাধ্যমে থারা আলি নতুন রেকর্ড গড়লেন। দেশটিতে নারীদের সরকারি ও বেসরকারি কাজে নিয়োজিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তিনি তারই আলোকে এই সুযোগ পেয়েছেন।

সৌদি আরবে নারীরা গাড়ি চালানোর সুযোগ পেয়েছেন মাত্র ২০১৮ সালে। তবে অল্প কিছু দিন আগে পর্যন্ত তিনি কেবল তার জন্মস্থান জেদ্দাতে পারিবারিক সেডান চালানোর অভিজ্ঞতা ছিল। সেখান থেকে এই পর্যায়ে আসতে তাকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। তবে স্বপ্ন পূরণ হয়েছে অবিশ্বাস্যভাবে। ইংরেজি শিক্ষিকা থেকে তিনি এখন ট্রেন চালক।

গত বছর হারামাইন হাই স্পিড রেলওয়ে নারীদের জন্য ৩২টি পদে আবেদন আহ্বান করলে প্রায় ২৮ হাজার দরখাস্ত জমা পড়ে। পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে ৪৫০ কিলোমিটার রুটে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে চলে এই ট্রেন।

তবে অবাক করা ব্যাপার হলো, এত দরখাস্তের মধ্যেও তাকে নির্বাচিত করা হয়। তিনি গত মাসে তার প্রথম ট্রিপ সম্পন্ন করেন।

তিনি বলেন, প্রথম দিনের কাজ ছিল স্বপ্নের মতো- ট্রেনে প্রবেশ করা, কেবিনে ঢোকা ছিল সত্যিই অবাক করা ঘটনা।

সৌদি আরবে কর্মীবাহিনীতে নারীদের অংশগ্রহণ ২০১৬ সালের পর ১৭ ভাগ থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ৩৭ ভাগ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।