shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

বড় ছেলেকে ক্রাউন প্রিন্স করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ মার্চ ২০২৩, ১৩:০৮

সংযুক্ত আরব আমিরাত
.

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানকে দেশটির রাজধানী আবুধাবির যুবরাজ (ক্রাউন প্রিন্স) ঘোষণা করেছেন। 

বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, যুবরাজ নিয়োগের পাশাপাশি শেখ মোহাম্মদ তার ভাইদের দেশের শীর্ষ পদে বসিয়েছেন। 

গত বছর প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হওয়া শেখ মোহাম্মদ দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের পাশাাপাশি তার ভাই শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।

শেখ মোহাম্মদ তার আরেক ভাই শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভাই হাজ্জা বিন জায়েদ আল নাহিয়ানকে আবুধাবির ডেপুটি শাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।

বুধবার পৃথক এক ডিক্রিতে শেখ মোহাম্মদ যুবরাজ শেখ খালেদকে আবুধাবির নির্বাহি কাউন্সিলের প্রধান হিসেবেও নিয়োগ দিয়েছেন।

বিশ্লেষকরা জানিয়েছেন, শেখ মোহাম্মদ তার ছেলেকে গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা, অর্থনীতি ও শাসনতান্ত্রিক বিভিন্ন কর্তৃত্বপূর্ণ পদে রেখে গড়ে তুলেছেন। 

রয়টার্স জানিয়েছে, এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতা আবুধাবিতে আরও কেন্দ্রীভূত হচ্ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। অঢেল তেল সম্পদের কারণে আবুধাবি সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক রাজধানী। দুবাই পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান ব্যবসা ও পর্যটন কেন্দ্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।