shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বাইডেনের অর্থনীতি ব্যবস্থাপনায় অসন্তুষ্ট ৫৯ শতাংশ আমেরিকান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪

.

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত জরিপ প্রতিবেদন অনুযায়ী ৪ সেপ্টেম্বর জানা গেল, অর্থনীতি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট বাইডেনের প্রতি অসন্তুষ্ট ৫৯ শতাংশ ভোটার। ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভোটার হিসেবে তালিকাভুক্ত আমেরিকানদের ওপর এ জরিপ চালানো হয়। 

প্রতি ৪ জন ভোটারের ৩ জনই বলেছেন, মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার প্রক্রিয়াটি ভুল পথে পরিচালিত হচ্ছে। এছাড়া, ৬১ শতাংশ ভোটার পুনরায় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে পছন্দ করছেন না বলেও জরিপে উদঘাটিত হয়েছে। 

৮০ বছর বয়সী বাইডেনের উচিত হচ্ছে হোয়াইট হাউজের জন্য ব্যালট যুদ্ধ থেকে সরে দাঁড়ানো-এমন অভিমত পোষণ করেছেন জরিপে অংশগ্রহণকারিদের অধিকাংশই। 
জরিপ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এখনও বাইডেনের চেয়ে জনপ্রিয় বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অপরাধের বেশ কয়েকটি মামলা দায়ের হওয়া সত্বেও তার জনপ্রিয়তায় তেমন ভাটা পড়েনি বলেও জরিপ পরিচালনাকারিরা মন্তব্য করেছেন।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।