স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০
মালেয়শিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বিভিন্ন বৈঠকে হামাসের প্রতি নিন্দা জানাতে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো মালয়েশিয়াকে বারবার চাপ দিচ্ছে। তবে সেই চাপের মুখে মাথা নত করবে না মালয়েশিয়া।
সোমবার (১৬ অক্টোবর) মালয়েশিয়ার পার্লামেন্টে এসব কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, আমি বলেছি, আমাদের নীতিগতভাবে হামাসের সাথে আগে থেকেই সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে। এভাবে, আমরা তাদের চাপের মনোভাবের সঙ্গে একমত নই, কারণ হামাসও অবাধ নির্বাচনের মাধ্যমে গাজায় জয়লাভ করেছে এবং নেতৃত্বের জন্য গাজাবাসী তাদেরকেই বেছে নিয়েছে।’
অতীতে বিভিন্ন সময়ে হামাসের শীর্ষ নেতারা প্রায়ই মালয়েশিয়া সফর করে দেশটির প্রধানমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন। ২০১৩ সালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক হামাসের আমন্ত্রণে ইসরায়েলি অবরোধ সত্ত্বেও গাজা সফর করেছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com