shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

ক্রাইস্টচার্চে নিহতদের পরিবারের সদস্যদের হজ করাবে সৌদি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুলাই ২০১৯, ১৮:১৮

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের ২০০ জনকে পবিত্র হজ পালনের সব খরচ বহন করার ঘোষণা দিয়েছে সৌদি বাদশাহ সালমান। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ এ খবর জানায়। চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালায় অস্টেলীয় শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারেন্ট। এ হামলায় ৫১ জন জামাজরত মুসলমান নিহত হন। এ ছাড়া হামলায় ২০ জনের বেশি আহত হন। সৌদির ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাতিফ বিন আবদুল আজিজ আল-আশেখ জানান, মঙ্গলবার সৌদি বাদশা এ সংক্রান্ত ঘোষণা দেন। আল-আশেখ বলেন, সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সৌদি তৎপর রয়েছে। এ হজ মৌসুমে তাদের পরিবারের সদস্যদের হজের খরচ বহন করবে সৌদি আরব। তিনি আরও বলেন, তাদের হজ সফরে আমন্ত্রণে প্রয়োজনীয় সবকিছু করতে মন্ত্রণালয় নিউজিল্যান্ডে অবস্থিত সৌদি দূতাবাসের সঙ্গে কাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।