shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

তুরস্কে নৈশ ক্লাবে আগুন, নিহত ২৯

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ এপ্রিল ২০২৪, ২৩:২৩

.

তুরস্কের ইস্তাম্বুলের একটি নৈশ ক্লাবে আগুনে ২৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার শহরের মেয়র একরেম ইমামোগলু এ তথ্য জানিয়েছেন।

মেয়র জানান, দিনের বেলা মেরামতের কাজ চলাকালে এ অগ্নিকাণ্ড ঘটে। আহত আটজনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং আহতদের কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গভর্নর দাভুত গুলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘বেসিকতাস জেলার গাইরেটেপে... আগুনে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে ২৯ হয়েছে। অগ্নিকাণ্ডে আহত একজনকে এখনও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।