shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

নেপালে ভয়াবহ ভূমিধসে নিহত ১২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জুলাই ২০১৯, ১০:৫০

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার পশ্চিম নেপালের গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর এএনআই’র। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন থেকে নেপালে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে মঙ্গলবার সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পৌরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ধস নামে। এতে চাপা পড়ে যায় বেশ কয়েকটি বাড়ি। ওই এলাকায় ফের ধস নামার আশঙ্কা আছে বলে খবরে বলা হয়েছে। বিপদের মুখে আরও অন্তত ২০টি বাড়ি। এই সমস্ত বাড়ির বাসিন্দারা নিকটবর্তী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এদিকে, ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধারকাজে যোগদান করেন। ধসের তলায় আরও অনেকে চাপা পড়ে থাকতে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।