shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

কাবুলে বিমানবন্দরে বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচলেন ভাইস প্রেসিডেন্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ জুলাই ২০১৮, ০৬:৩৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম। এক বছরেরও বেশি সময় পর দোস্তাম রোববার তুরস্কে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে এ হামলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেনারেল দোস্তামের গাড়িবহর বিমানবন্দর ছাড়ার কয়েক মিনিটের মধ্যে এ হামলায় ১১ জন নিহত হয়। কিন্তু দোস্তাম অক্ষত থেকে যান। কাবুলের পুলিশের মুখপাত্র হাসমাত এসতানকজাই বিবিসি কে বলেছেন, এক আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে এসে বিমানবন্দরের মূল প্রবেশপথে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। সেখানে দোস্তামকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিল তার সমর্থকরা। হামলায় ১৪ জন আহতও হয়েছে। তিনি বলেন, “নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। দোস্তামের গাড়িবহর বিমানবন্দর ছাড়ার পরপরই বিস্ফোরণ ঘটে।” কয়েকটি খবরে বলা হয়েছে, দোস্তামের গাড়িবহর রওনা দেওয়ার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি একটি সাঁজোয়া যানে ছিলেন। বিস্ফোরণের কিছু সময় পরই টিভি ফুটেজে দোস্তামকে তার কার্যালয়ে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। দোস্তাম একজন জাতিগত উজবেক এবং প্রবীণ যুদ্ধবাজ নেতা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগের মুখে তিনি দেশ ছেড়ে গিয়েছিলেন। ২০১৪ সালে তিনি জাতীয় ঐক্য সরকারে যোগ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।