shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ জুলাই ২০১৯, ১২:০৪

উত্তর কোরিয়া বুধবার দেশটির পূর্ব উপকূল অভিমুখে দুটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। খবর বিবিসির। বুধবার দেশটির ওয়নসান এলাকা থেকে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর আগে ২৫ জুলাই উত্তর কোরিয়া সাগর অভিমুখে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। আগস্টে ওয়াশিংটন ও সিউলের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সামরিক মহড়া প্রশ্নে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে ‘সতর্কবার্তা’ হিসেবে গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। নতুন করে আরও ক্ষেপণাস্ত্র ছোড়াকে আগের সতর্কবার্তার পুনরাবৃত্তি বলেই ধারণা করা হচ্ছে। বুধবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্র দুটি ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার ওপর দিয়ে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে অবতরণ করে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানান, নতুন ক্ষেপণাস্ত্র দুটি আগের ক্ষেপণাস্ত্রের মতো নয়, ভিন্ন ধরনের। উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে কিনা, সেটি নজরে রাখা হচ্ছে বলে জানায় জেসিএস কর্তৃপক্ষ। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো ধরনের ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে আসেনি। এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার দুটি ক্ষেপণাস্ত্রের একটি পূর্ব সাগরে পড়ার আগে প্রায় ৬৯০ কিলোমিটার পথ অতিক্রম করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।