স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ অক্টোবর ২০১৮, ০৯:০৭
পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি বাদশা সালমানের সঙ্গেও বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন।
মার্কিন প্রশাসন হোয়াইট হাউজ জানিয়েছে, দুটি সংলাপেই খাশোগির গুম হয়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সৌদি সরকারকে এ ঘটনার তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে বলা হয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেছেন, নিখোঁজ সাংবাদিকের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা জামাল খাশোগি গত সপ্তাহের শেষ দিকে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর থেকে নিখোঁজ রয়েছেন।
তুর্কি কর্মকর্তারা বলছেন, খাশোগিকে সৌদি কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে; যদিও সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করছে।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com