shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

মুসলিম নিধনের উদ্দেশ্যেই আসামে এনআরসি: ইমরান খান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫

জাতিগতভাবে মুসলিমদের নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার সকালে আসামে প্রকাশ হওয়া এনআরসিতে ১৯ লাখ মানুষ বাদ পড়ার পর টুইটারে এই মন্তব্য করেছেন। ইমরান খান টুইটারে লিখেছেন, মুসলিম নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার আসামের এই নাগরিকপঞ্জি প্রকাশ করেছে। মোদি সরকার যেভাবে মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করতে চাইছে এবং এর খবর ভারতসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেভাবে আসছে, তা গোটা বিশ্বের জন্য অশনিসংকেত। এছাড়া ইমরান খানের বক্তব্য, যেভাবে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইভাবেই এবার নেওয়া হল এনআরসি-র সিদ্ধান্ত। একের পর এক জাতিগত বিদ্বেষমূলক সিদ্ধান্ত নিয়ে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের আসামে গতকাল নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার পর এ তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম বাদ পড়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।