shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

ভারতের সাবেক মন্ত্রী রাম জেঠমালানি আর নেই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:১১

ভারতের বর্ষীয়ান আইনজীবী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাম জেঠমালানি রোববার সকালে তার দিল্লির বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। রাজ্যসভার ছয়বারের সদস্য রাম এনডিএ সরকারে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। খবর এনডিটিভির। ১৯৯৮ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রিসভায় তিনি যোগ দেন। পরে ১৯৯৯ সালের অক্টোবরে আবারও মন্ত্রী হন। ২০০০ সালের জুলাই মাসে তিনি অটলবিহারী বাজপেয়ী সরকার থেকে বেরিয়ে আসেন। তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতিও ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি আইনের ডিগ্রি অর্জন করেন। দেশভাগ হওয়ার আগ পর্যন্ত করাচিতে প্র্যাকটিস করেন তিনি। দেশভাগের পর শরণার্থী হিসেবে তিনি মুম্বাই (তৎকালীন বম্বে) চলে আসেন। এরপর পরিবার নিয়ে নতুন করে শুরু হয় জীবন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।