shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

কাশ্মীরের অবস্থা খুবই খারাপ: কংগ্রেস নেতা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫

কাশ্মীরের বর্তমান অবস্থা খুবই খারাপ। মঙ্গলবার কাশ্মীরে পৌঁছে এ কথা জানালেন কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম নবি আজাদ। সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর ৬ দিনের সফরে কাশ্মীরের গেছেন তিনি। ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর প্রথমবারের মত সেখানে গিয়েছেন আজাদ। শুক্রবার তিনি পৌঁছান শ্রীনগরে। এর আগে তিনবার তার কাশ্মীর সফরের প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রশাসনের বাধায় ফিরতে হয় শ্রীনগর বিমানবন্দর থেকে। সাংবাদিকরা তাকে কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি জানান, অবস্থা খুবই খারাপ। নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে আজাদ বলেন, এই মুহূর্তে সংবাদমাধ্যমকে কিছুই বলার নেই। ৪ দিন কাশ্মীরে কাটিয়েছি। জম্মুতে ২ দিন কাটাব বলে এখানে এসেছি। ৬ দিনের সফর শেষ হলে আমার যা বলার তা বলব। জম্মু-কাশ্মীর নিয়ে তার পর্যবেক্ষণ রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হলে কংগ্রেস নেতা বলেন, আমি এখানে থাকাকালীন উপত্যকার যে জায়গাগুলিতে যাব বলে ঠিক করেছিলেন, তার ১০% জায়গাতেও আমায় যাওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। জম্মু ও কাশ্মীরে বাক-স্বাধীনতার কোনও চিহ্ন নেই। গত ১৬ সেপ্টেম্বর আজাদকে কাশ্মীর যাওয়ার অনুমতি দেয় ভারতের শীর্ষ আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।