shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

অল্পের জন্য বেঁচে গেলেন ইমরান খান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২০

নিউইয়র্ক থেকে দেশে ফেরার সময় ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়তে চলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু পাইলটদের দক্ষতার কারণে অল্পের জন্য বেঁচে যান তিনি। তাকে বহনকারী বিমানটি পরে নিউইয়র্কে জরুরি অবতরণে বাধ্য হয় বলে জানা গেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ বিমানে করে জাতিসংঘ সাধারণ পরিষদের অংশ নিতে গত এক সপ্তাহ আগে নিউইয়র্ক গিয়েছিলেন ইমরান খান। অধিবেশন শেষে তিনি ওই বিমানে করেই দেশে ফিরছিলেন। কিন্তু বিমানটি ৭০০ কিলোমিটার অতিক্রম করে কানাডার টরোন্টো সিটির আকাশে যখন উড়ছিল তখনই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর বিমানটি পুনরায় নিউইয়র্কে ফিরিয়ে নিয়ে যান পাইলটরা এবং সেখানকার জন এফ কেনেডি বিমনবন্দরে জরুরি অবতরণ করেন। পরে বিমান থেকে নেমে নিউইয়র্কের একটি প্রাইভেট হোটেলে উঠেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার সঙ্গে রয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিসহ একটি প্রতিনিধি দল। শনিবার রাতটা তারা ওই হোটেলেই কাটাবেন বলে জানা গেছে। তবে বিমানটিতে কি ধরনের যান্ত্রিক ক্রুটি দেখা দিয়েছে তা জানায়নি পাক সংবাদ মাধ্যমগুলো। বিমানের ত্রুটি দূর হওয়ার পর পুনরায় পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন ইমারান খান ও পাক প্রতিনিধি দল। তবে কখন তারা আবার পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যান ইমরান খান। অধিবেশনের বিভিন্ন সভায় তিনি চলমান কাশ্মীর সংকট, ভারতের সঙ্গে বৈরিতা ও অন্যান্য ইস্যু নিয়ে বিশ্বনেতাদের কাছে জোরাল বার্তা পৌঁছে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।