shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

সৌদি আরবের হাইস্পিড ট্রেন স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৫

সৌদি আরবের বন্দর শহর জেদ্দার হারামাইন হাইস্পিড রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়, স্টেশনের ছাদ থেকে কালো ধোঁয়ার কুণ্ডুলি উপরের দিকে উঠতে থাকে। ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় জানিয়েছে সৌদি আরবের দমকল বিভাগ। খবর রয়টার্সের। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল আখবরিয়ায় সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী হেলিকপ্টারের সাহায্য নিয়েছে। উল্লেখ্য, ৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের হারামাইন রেললাইন লোহিত সাগরতীরের শহর জেদ্দাকে ইসলামের সবচেয়ে পবিত্র দুটি নগরী মক্কা ও মদীনার সঙ্গে যুক্ত করেছে। ৭৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই রেলপথে ২০১৮ সাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।