স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩২
রাষ্ট্রদূত মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে বিখ্যাত ও উচ্চমানসম্পন্ন উল্লেখ করে এ বিশ্ববিদ্যালয়ে আরও বেশি বাংলাদেশি ছাত্রদের পড়াশোনা করার সুযোগ প্রদানের অনুরোধ জানান। বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনায় অত্যন্ত ভালো এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ভালো করছে বলে আন্তর্জাতিক ছাত্র বিষয়ক ডিন রাষ্ট্রদূতকে অবহিত করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র ও শিক্ষক বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিলে ভাইস রেক্টর ডক্টর হোসাইন আল আবদালি সম্মতি প্রদান করেন।
রাষ্ট্রদূত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন ইসলামিক কবিতা, গান, হামদ, নাথ আরবিতে অনুবাদ করে গবেষণার প্রস্তাব দেন।
গোলাম মসীহ বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন। আগামীদিনে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রস) মো. ফখরুল ইসলাম উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com